দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক বাইক আরোহী, ঘটনায় আহত তিন। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায়।
জানা যায়, রবিবার রাতে শিলিগুড়ি মোড়ের দিক থেকে মোটোর বাইকে চেপে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায় থাকা নিজের বাড়িতে ফিরছিলেন প্রদীপ চক্রবর্তী (৪৭)। বাইকের পেছনে আরোহী ছিল তার স্ত্রী ও পুত্র। পথে স্থানীয় সারদা বিদ্যা মন্দির স্কুলের সামনে কর্নজোড়ার দিক থেকে আসা অপর একটি বাইকের সাথে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা আহত অবস্থায় ৪ জন কে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালেই চিকিৎসা চলা কালীন মৃত্যু হয় প্রদীপ চক্রবর্তীর। প্রদীপ বাবুর ছেলে সুশোভন চক্রবর্তী ও অপর বাইক আরোহী সঞ্জয় রায় এর চিকিৎসা চলছে বলে খবর। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর ছেরে দেওয়া হলেও অন্য দুজনের আঘাত গুরতর বলে হাসপাতাল সুত্রে জানা যায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/s6CN-0aZbKE